বয়কটের ডাক, আদালতে  শ্রীলেখা

 টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কটের ডাক দিয়েছে বিশেষ একটি চক্র।এ সম্পর্কে শ্রীলেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তাকে সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে তার বাড়ির আশেপাশে কিছু পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টার সরানোর জন্য পুলিশকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বিষয়টি নিয়ে তিনি আদালতের দারস্থ হয়েছেন। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত মামলায় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, শ্রীলেখার বাড়ির সামনের সব বিতর্কিত বা অসম্মাজনক পোস্টার সরাতে; এবং স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করার। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কুরুচিকর মন্তব্য বা ট্রোলিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। জানানো হয়, মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। 

প্রসঙ্গত, গত ৯ আগস্ট শ্রীলেখা অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় প্রতিবাদ করেছিলেন। এর পরপরই বিশেষ একটি অংশের থেকে বয়কটের মুখে পড়লেন ওপার বাংলার এই অভিনেত্রী।