বেক্সিমকোর বন্ডে অনিয়ম তদন্তে বিএসইসি

পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করা বেক্সিমকো গ্রুপের দুই বন্ডের অনিয়ম তদন্তে তিন সদস্যের পৃথক দুইটি কমিটি গঠন করেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে নির্দেশনার পরবর্তী ৬০ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। জানা গেছে, বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বেক্সিমকোর দুই বন্ড হলো গ্রিন সুকুক বন্ড আল ইসতানিয়া ও আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড।

জানা গেছে, ২০২১ সালে বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড আল ইসতানিয়া ও ২০২৪ সালে আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুর মাধ্যমে মোট ৪ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছিল।