প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যকাল আরও এক মাস বাড়ানো হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি এসআরও নম্বর ৫৫-আইন/২০২৫ দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাড়ানো হলো। সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।