ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন।

হানিয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। 

সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, এবং তার প্রচারণার অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।

আজ সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে হানিয়ার একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিওতে তিনি বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।”

হানিয়া আমির এই সফরে সানসিল্কের বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নেবেন।

২০১৬ সালে অভিনয়ে পদার্পণ করেন হানিয়া। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ এবং ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে বিশাল খ্যাতি দিয়েছে।

সাম্প্রতিক সময়ে তিনি দক্ষিণ এশিয়ার দর্শকদের প্রিয় মুখ হিসেবে পরিচিত। পাকিস্তানের বাইরে, বাংলাদেশেও তার বিপুল ভক্তসংখ্যা রয়েছে, যারা অধীর আগ্রহে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত