চিয়া সিডকে সুপার ফুড বলা হয়। এই সুপার ফুড বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট এই দানায় রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন বি-১, ক্যালসিয়াম, আয়রণ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণ, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ঘন চুল এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ৫টি খাবারের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়া উচিত না।
চিয়া সিড ফাইবারসমৃদ্ধ আর সাদা ভাত মূলত পরিশোধিত কার্বোহাইড্রেট। একসঙ্গে খেলে হজমে অসামঞ্জস্য তৈরি হয়, ফলে হতে পারে পেট ফাঁপা ও অস্বস্তি।
কলা ও চিয়া সিড দুটোতেই দ্রবণীয় ফাইবার রয়েছে। অতিরিক্ত মিশ্রণে খেলে হজম ধীর হয়ে যেতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে।
ডুবো তেলে ভাজা খাবার যেমন পাকোড়া, সমুচা বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে চিয়া সিড খেলে হজমের ভারসাম্য নষ্ট হয়। এতে বদহজম ও অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায়।
অতিরিক্ত চিনিযুক্ত খাবার কেক, হালুয়া বা মিষ্টি স্মুদির মতো খাবারে চিয়া সিড দিলে উপকারিতা অনেকটাই কমে যায়। হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে অন্ত্রের অস্বস্তি তৈরি করতে পারে।