রাজশাহীতে শুরু হয়েছিল ম্যাচ। তবে তা ৫-৫ ওভারের। বগুড়ায় মাঠের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেখানকার পরের দুই দিনের ম্যাচ সরিয়ে নেওয়া হয় রাজশাহীতে। কিন্তু শেষ পর্যন্ত রাজশাহীতেও পরের টানা দুই দিন আর কোনো ম্যাচ হতে পারেনি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার স্থগিত করে দেওয়া হয় এনসিএল টি-টোয়েন্টির আসর।
নতুন সূচিতে ২৬ সেপ্টেম্বর তা আবার শুরু হচ্ছে শুধু সিলেটে। আগের সূচির প্রথম দুই দিনের ভেসে যাওয়া তিন ম্যাচ আর হচ্ছে না। পয়েন্ট ভাগাভাগিই থেকে যাচ্ছে। তৃতীয় দিনের খেলা থেকে আবার টুর্নামেন্ট শুরু হচ্ছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এখানকারই আউটার স্টেডিয়ামে হবে ম্যাচগুলি। প্রাথমিক পর্বের লড়াই শেষ হবে ৭ অক্টোবর। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ৯ অক্টোবর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১০ অক্টোবর। ফাইনাল ১২ অক্টোবর।