বিশ্বসাহিত্য কেন্দ্রের উৎকর্ষধর্মী কর্মসূচির অন্তর্ভুক্ত ফটোগ্রাফি কোর্সে অংশগ্রহণ করতে পারেন ফটোগ্রাফি চর্চায় আগ্রহীরা। ফটোগ্রাফি কোর্সের ১১তম আবর্তনে ভর্তির জন্য নিবন্ধন করতে পারবেন ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত। ছয় মাসের এই কোর্সে অন্তর্ভুক্ত রয়েছে সাতাশটি ক্লাস ও পাঁচটি বিশেষ সেশন। সাতাশটি ক্লাসের মধ্যে আঠারোটি বিষয়ভিত্তিক ক্লাস, তিনটি ফিল্ড ট্রিপ, তিনটি পর্যালোচনা ক্লাস ও তিনটি হবে ছবি পর্যালোচনা ক্লাস। শিক্ষার্থীরা কোর্স শেষে একটি দলগত প্রদর্শনী দলগত প্রকাশনায় অংশ নেওয়ার সুযোগ পায়।* প্রশিক্ষণ দেবেন দেশসেরা আলোকচিত্রীরা।
ক্লাসের সময় : কোর্সের মেয়াদ ছয় মাস। ক্লাসও শুরুর সম্ভাব্য সময় অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে। ক্লাস হবে প্রতি শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।
কোর্স ফি : তিন হাজার টাকা
* ফিল্ড ট্রিপ, প্রদর্শনী ও প্রকাশনা সংক্রান্ত ব্যয় কোর্স ফির অন্তর্ভুক্ত নয়।
নিবন্ধন : ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে বিশ^সাহিত্য কেন্দ্রের অভ্যর্থনা কেন্দ্রে কোর্স ফি জমা দিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।