ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের বরিশাল শাখা প্রাঙ্গণে এ সম্মেলন হয়। ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান সম্মেলনে প্রধান অতিথি ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও স্বতন্ত্র পরিচালক আবদুল জলিল। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জোনপ্রধান সরোয়ার হোসাইন। সম্মেলনে জোনের অধীন শাখাগুলোর প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি