চলচ্চিত্র ছেড়ে যুক্তরাষ্ট্রে বাপ্পী

বেশ কয়েক বছর ধরেই অবহেলা-অনাদরে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সবশেষে যে কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে, তার কোনোটাই সাফল্যের মুখ দেখেনি।  কয়েক বছর ধরে থমকে আছে তার কয়েকটি সিনেমার কাজ।  নতুন কাজের জন্যও নির্মাতাদের কাছ থেকে কোনো ডাক আসছে না। যার দরুণ এক প্রকার হতাশ হয়েই অভিনয়কে গুডবাই জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন ‘ভালোবাসার রং’ খ্যাত এই নায়কা। 

বলা চলে, অনেকটা চুপিসা্রেই দেশ ছাড়লেন বাপ্পী। বিষয়টি নিয়ে এই নায়কের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি তার। তবে  সোমবার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাপ্পী নিজেই।

একটি সূত্র জানিয়েছে, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। সেখানে নতুন পেশায় যুক্ত হবেন। জীবন-জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এর পর থেকেই তিনি উধাও। বিশেষ করে মায়ের মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন তিনি। অবশেষে দেশও ছাড়তে হলো অভিনেতাকে।