ডিমলায় ৯ মেশিন নষ্ট ও ১২ নৌকা ভেঙে দিল প্রশাসন

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বার্নিলঘাট এলাকার তিস্তা নদীতে এই অভিযান চালানো হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান দেশ রূপান্তরকে জানান, কিছু মানুষ অবৈধভাবে তিস্তা নদীতে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদী ও ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। এমন অভিযোগে তার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাথর উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ১২টি পাথরবোঝাই নৌকা ও নদী থেকে পাথর উত্তোলনের ব্যবহৃত ৯টি মেশিন জব্দ করা হয়। নৌকাগুলো নদীতেই ভেঙে ফেলা হয় এবং মেশিনগুলো নষ্ট করে দেওয়া হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ৫১ বিজিবির বার্নিরঘাট বিওপি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম ও ডিমলা থানা-পুলিশের একটি দল।