তিন দিন বন্ধ থাকবে মিডল্যান্ড ব্যাংকের কার্যক্রম

কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের জন্য মিডল্যান্ড ব্যাংকের সব ধরনের কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে। ১ অক্টোবর সকাল ৮টা থেকে ৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে গ্রাহকরা কোনো লেনদেন বা ব্যাংকিং সুবিধা নিতে পারবেন না। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ব্যাংকটির আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ অনুমোদন দেয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম নির্বিঘেœ সম্পন্ন করার জন্য ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে সব ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এর মধ্যে শাখা ও উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম, বিএসিপিএস, বিইএফটিএন, আরটিজিএস, এনপিএসবি-সহ সব ধরনের সেবা অন্তর্ভুক্ত। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ অনুমোদন দেওয়া হয়েছে।