জুলাই আন্দোলনের সক্রিয়কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ-এর পরিবারের পাশে আছে বিএনপি বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান।
বৃহস্পতিবার দুপুরে মামুনুর রশীদ-এর পরিবারের সাথে দেখা করে তার পরিবারকে আশ্বস্ত করেন। এ সময় ডিবির প্রধানকে ফোন দিয়ে কথা বলেন মোস্তফা জামান।
ঘটনার সত্যতা ও দ্রুত সময় তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সহযোগিতা চান। একই সময় মামুনুরের ছবি ও সেখানকার সিসিটিভি ফুটেজ দলীয় নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে দিয়ে খোঁজখবর নেয়ার নির্দেশ দেন।
মামুনুর রশীদ-এর পরিবারের অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। নিখোঁজ হওয়ার দুদিন আগ থেকে হোয়াটসঅ্যাপে নানা ধরনের হুমকি ঘুম করার বার্তা দিচ্ছিল কয়েকজন।
তারপরই মামুনের নিখোঁজ হয়ে যায়। এছাড়া মামুনের পরিবারকে ফোন দিয়ে হুমকি দেয়ার চেষ্টা করছে বলে মাওলানা মামুনুর রশীদ এর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।
এসময় সব কিছু শুনে মোস্তফা জামান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ এর সময় এমনটা হতো কিন্তু বর্তমানে এই ধরনের ঘটনা আমরা কেউ মেনে নেব না। দ্রুত সময় মাওলানা মামুনুর রশীদ ফিরে না আসলে আমরা এর শেষ দেখে নেব। আপনারা কেউ চিন্তা করবেন না বিএনপি আপনার পাশে আছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকে এখানে এসেছি। আপনারা দেখেছেন আমি তুরাগ থানা ওসি ও ডিবির প্রধানের সাথে কথা বলেছি। তারা এই বিষয় কাজ করছে।
এছাড়া আমি আমার দলের নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে তার ছবি এবং খোঁজখবর নেয়ার জন্য নির্দেশ দিয়েছি। অচিরেই আমরা তার খোঁজ পেয়ে যাব।
মাওলানা মামুনুর রশিদের পরিবারের তার বৃদ্ধা বাবা তার স্ত্রী ও তার সন্তান উপস্থিত ছিল। নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মাওলানা মামুনের স্ত্রী খাদিজা বেগম।