রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবসায়িক সভা অনুষ্ঠিত

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় কার্যালয়ের ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

ব্যাংকের রংপুরে বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো.মোস্তফা হামিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল মোতালেব হোসেন প্রামানিক, মো. শফিকুল ইসলাম ও মো. অহিদুজ্জামানসহ রংপুর বিভাগের আওতাধীন কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক।