রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৪:০২ পিএম

রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।  

সভায় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগসমূহের উপ-মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 

এছাড়াও ব্যাংকের অন্যান্য বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত