শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের তিন দিন পর ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাইয়েবা নামের ওই শিশুর মরদেহ গতকাল শুক্রবার দুপুরে এক প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।
তাইয়েবা উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি এলাকার টিটু সরদারের মেয়ে।
সে স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারিতে পড়াশোনা করত। গত বুধবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল।
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা সূত্র জানায়, তাইয়েবা বুধবার বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।