মুক্তিযুদ্ধ জাদুঘর চতুর্থবারের মতো তরুণ গবেষকদের জন্য মাসব্যাপী মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্সের শুরু করতে যাচ্ছে। কোর্সটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ইতিহাসবিদ ড. আবু মো. দেলোয়ার হোসেন।
ক্লাসের সময় : ১৭ অক্টোবর ২০২৫ থেকে ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত, প্রতি শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘরে ক্লাস অনুষ্ঠিত হবে।
যোগ্যতা : গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্সে আগ্রহী আবেদনকারীকে অবশ্যই কমপক্ষে যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বা চতুর্থ বর্ষের শিক্ষার্থী হতে হবে। স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। শিক্ষার্থী ব্যতীত আবেদন করতে পারবেন তরুণ গবেষকরাও। আসন সংখ্যা সীমিত হওয়ায় প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক গবেষণায় আগ্রহী তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ সময় : গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৫ অক্টোবর, ২০২৫।
কোর্স ফি : নির্বাচিত তরুণ গবেষকদের জন্য
কোর্স ফি ৫,০০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩,৫০০ টাকা।
নিবন্ধন লিংক : গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে এই
https://forms.gle/EyHYKSoHCRynXFGt9 লিংকে। প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিসিয়াল ফেসবুকে।
তরুণোদয় ডেস্ক