শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর মহানগরী এবং বাড়িয়া ইউনিয়নের ১২৯টি পূজাম-পে উপহারস্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল জয়দেবপুরের কৃপাময়ী কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা ম-পগুলোর কর্তৃপক্ষের হাতে উপহারের টাকা তুলে দেওয়া হয়।
গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পাপ্পি দের সঞ্চালনায় শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহানগরের ১২১টি ও বাড়ীয়া ইউনিয়নের ৮টিসহ ১২৯টি পূজা ম-পে আর্থিক অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।