অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তায় প্রস্তুত যুক্তরাজ্য

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দিতে যুক্তরাজ্য প্রস্তুত। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক হয়।

সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে যুক্তরাজ্য আগ্রহী। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তার কথাও বলেন তিনি।

এর আগে রবিবার নির্বাচন কমিশন জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে সংস্থাটি।