তিলে রঙ-ক্যামিকেল মিশিয়ে তৈরি হতো কালো জিরা

সাদা তিলে কালো রঙ ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হতো কালো জিরা। সবার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিলেন টাঙ্গাইলের ভূঞাপুরের হাসমত আলী। গত রবিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পুলিশ নিয়ে শিয়ালকোল এলাকায় তার গুদামে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, পুড়িয়ে দেওয়া হয় ৬০ বস্তা তিল।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, হাসমত আলীর গুদামে অভিযান চালিয়ে সেখানে সাদা তিলে কালো রঙ মিশিয়ে বিক্রির বিষয়ে সত্যতা পাওয়া যায়। পরে ১ লাখ টাকা জরিমানা ও তিল পুড়িয়ে দেওয়া হয়।