বালু উত্তোলনের প্রতিবাদে গজারিয়ার বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে প্রতিবাদ জানায়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে নয়ানগর-বালুচর গ্রামবাসীর ব্যানারে মানববন্ধনে গ্রামের হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় তারা বালুমহাল বন্ধের দাবিতে ‘জীবন নিলে জীবন নেন, বালু কাটা বন্ধ চাই’ সেøাগানে উত্তাল করে তোলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

বালুমহালটির পরিচালনার দায়িত্বে থাকা মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম বলেন, তীর থেকে ১৫০০ ফুট দূরত্বে স্থান নির্ধারণ করে দিয়েছে সরকার। আমরা চিহ্নিত স্থানেই বালু উত্তোলন করছি।