দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দলের হাতে ওঠেনি ট্রফি। ম্যাচ–পরবর্তী আনুষ্ঠানিকতায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা। আয়োজক সংস্থা ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও নাকভি নিজে ট্রফি দেওয়ার ব্যাপারে অনড় থাকেন। ফলে ভারতীয় দল ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে দেশে ফেরে।
বিসিসিআই অভিযোগ তোলে, তাদের জেতা ট্রফি আর খেলোয়াড়দের পদক নাকভি হোটেলে নিয়ে গেছেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে। এখন বড় প্রশ্ন—ভারত আসলে কবে, কীভাবে পাবে নিজেদের প্রাপ্য ট্রফি আর পদক?
নিউজ পোর্টাল ক্রিকবাজ জানাচ্ছে, ট্রফি ও পদক ফিরিয়ে দেওয়ার জন্য নাকভি একটি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে তিনি অতিথি হিসেবে ভারতের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেবেন। এই শর্ত মানলেই সূর্যকুমাররা ট্রফি পাবেন। তবে ক্রিকবাজের মতে, এমন আয়োজন আলোর মুখ দেখার সম্ভাবনা খুবই কম।
বিসিসিআই জানিয়েছে, এ ঘটনায় তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাবে। আগামী ২৪ নভেম্বর আইসিসির বার্ষিক সাধারণ সভায় বিষয়টি তুলতে চায় ভারতীয় বোর্ড। এর আগে আজ, দুবাইয়ে এসিসির সফায় ট্রফি বিতর্ক আলোচনার প্রধান বিষয় হওয়া সম্ভাবনা রয়েছে।
বর্তমানে এশিয়া কাপের ট্রফি রয়েছে সেই দুবাইয়ের হোটেলেই, যেখানে মোহসিন নাকভি অবস্থান করছেন। বিসিসিআই জানিয়েছে, এ ঘটনায় তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে শক্ত প্রতিবাদ জানাবে। আগামী ২৪ নভেম্বর আইসিসির বার্ষিক সাধারণ সভায় বিষয়টি তুলতে চায় ভারতীয় বোর্ড। এর আগে আজ, দুবাইয়ে এসিসির সফায় ট্রফি বিতর্ক আলোচনার প্রধান বিষয় হওয়া সম্ভাবনা রয়েছে।
বর্তমানে এশিয়া কাপের ট্রফি রয়েছে সেই দুবাইয়ের হোটেলেই, যেখানে মোহসিন নাকভি অবস্থান করছেন।