তামিম ইকবালসহ ১৫ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় ৬ অক্টোবরের নির্বাচনের উত্তাপ অনেকটাই কমে গেছে।
শুরুতে ৬০ জন মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছিলেন ৫১ জন। এর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ৪৮ জন টিকেছিলেন। আজ সকালে ১৫ জন প্রত্যাহার করায় প্রার্থী থাকলেন ৩৩ জন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ক্যাটাগরি ১-এর ৬ জন- খুলনার আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, চট্টগ্রামের আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী এবং সিলেটের রাহাত শামস এবং বরিশালের সাখাওয়াত হোসেন।
এই ক্যাটাগরিতে পরিচালকের সংখ্যা ১০। বাকি ৪ পদের জন্য নির্বাচন করবেন ঢাকার আমিনুল ইসলাম বুলবুল (বর্তমান সভাপতি) ও নাজমুল আবেদীন ফাহিম (বর্তমান সহ-সভাপতি), আবুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, রাজশাহীর হাসিবুল আলম, মুখলেসুর রহমান ও শামস মতিন, রংপুরের হাসানুজাজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও নূর শাহাদাৎ স্বজন। এই তিন বিভাগে ভোটার মোট ৩৯ জন। যার মধ্যে ঢাকার ২৩ জন নির্বাচিত করবেন দুজনকে। বাকি দুই বিভাগে ৮ জন ভোটার নির্বাচিত করবেন ১ জন করে পরিচালক।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগারিতে) থেকে ১২ পরিচালক পদের জন্য ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা দেন ৩০ জন। গতকাল আদালতে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের ১৫ ক্লাবের ওপর করা রিটে আরও দুইজন নির্বাচন থেকে ছিটকে যান। বাকি ২৮ জনের মধ্যে আজ তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, সাব্বির আহমেদ রুবেল, ফাহিম সিনহাসহ আরও ১২ জন সরে দাঁড়ানোয় ১৬ প্রার্থী রয়েছেন এই ক্যাটাগরিতে। ১২ পরিচালকের বিপরীতে অতিরিক্ত প্রার্থী থাকায় ভোটাভুটি হবে। ৭১ জন ভোটার আগামী সোমবার ভোটে ১২ জন পরিচালক নির্বাচন করবেন। এর মধ্যে প্রার্থী হচ্ছেন- ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট অ্যাকাডেমি), লুৎফর রহমান (লিজেন্ডস অফ রূপগঞ্জ), ইসতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), আদনান রহিমান দীপন (রূপগঞ্জ টাইগার্স), আবুল বাশার (প্রাইম ধলেশ্বর), ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), শানিয়ান তানিম নাভিন (মেরিনার ইয়াংস ক্লাব), আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেসাসাস), আমজাদ হোসেন (ঢাকা স্পার্টান্স), মেজর (অব.) ইমরোজ আহমেদ (কলাবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং), মো. রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়র্স), মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস), ফয়জুর রহমান ভুইয়া (ভিক্টোরিয়া স্পোর্টিং), নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট অ্যাকাডেমি), মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ী ক্রীড়া চক্র)।
বিসিবি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা
ক্যাটাগরি-৩ থেকেও নির্বাচনী উত্তাপ কমেছে। সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আজ তামিমদের সঙ্গেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এই ক্যাটাগরির একমাত্র পরিচালক পদে লড়াই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পালের মধ্যে। গঠনতান্ত্রিক কারণেই এই ক্যাটাগরির লড়াই খানিকটা অসময়েই। কারণ বিসিবি থেকে দশজন জাতীয় ক্রিকেটার মনোনীত করা হয়, আবার বিসিবি সভাপতিও ৫ জন সাবেক অধিনায়ককে মনোনীত করেন। ৪৫ ভোটের মধ্যে ১৫ ভোটই বিসিবি’র বিদ্যমান পরিচালনা পর্ষদের নিজস্ব।
বিসিবির ২৫ জনের পরিচালক পর্যদের বাকি দুজন মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ।
বিসিবির নির্বাচনে প্রার্থী যাঁরা
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)
【ঢাকা বিভাগ】
আমিনুল ইসলাম (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)
নাজমূল আবেদীন (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)
এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)
【রাজশাহী বিভাগ】
হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)
মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)
এস এম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)
【রংপুর বিভাগ】
মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)
মো. রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা)
মো. নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব)
মোহাম্মদ লুৎফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ)
ইশতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)
আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব)
ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব)
আবুল বাশার (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)
আমজাদ হোসেন (ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব)
শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব)
এ কে এম আহসানুল হক মল্লিক (ইয়ং প্যাগাসাস ক্লাব)
মোহাম্মদ মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব)
মোহাম্মদ ফয়জুর রহমান ভুঁইয়া (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)
এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি)
ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি)
মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব)
মোহাম্মদ রাকিবউদ্দিন (এইস ওয়ারিয়র্স)
মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব)
মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ী ক্রীড়া চক্র)
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও সংস্থা)
দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেটার)