সিটি ব্যাংককে ঋণ দিচ্ছে এআইআইবি ও এনডিবি

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে সিটি ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় সিটি ব্যাংক মোট সাড়ে ৭ কোটি ডলার দীর্ঘমেয়াদি অর্থায়ন পাবে। এর মধ্যে এআইআইবি দেবে ৫ কোটি ডলার এবং এনডিবি দেবে আড়াই কোটি ডলার।

এ অর্থায়ন বাংলাদেশে বেসরকারি খাতের বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদি তহবিল সরবরাহ করবে, বিশেষ করে নবায়নযোগ্য জ¦ালানি ও টেকসই অবকাঠামো খাতে। এর মাধ্যমে দেশের অবকাঠামো অর্থায়নের ঘাটতি পূরণে সহায়তা করা ছাড়াও বিদ্যুৎ, জ¦ালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত হবে।

চুক্তিতে স্বাক্ষর করেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন; এআইআইবির ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টসের মহাপরিচালক গ্লোবাল গ্রেগরি লিউ এবং এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও সিওও রোমান সেরভ এবং ডিরেক্টর জেনারেল বিন হান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী।

বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এআইআইবির এটিই প্রথম অন-লেন্ডিং সুবিধা। সিটি ব্যাংকের জন্য এ ঋণ দেশে বেসরকারি খাতের মূলধন বিনিয়োগকে আরও গতিশীল করবে, দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ প্রদানের সুযোগ সৃষ্টি করবে এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।

সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘এআইআইবি ও এনডিবির সঙ্গে এই দীর্ঘমেয়াদি অর্থায়ন অংশীদারিত্ব তাদের সিটি ব্যাংকের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি আমাদের নবায়নযোগ্য জ¦ালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করতে সক্ষম করবে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এই অর্থায়ন সহযোগিতা এআইআইবি ও এডিবির অব্যাহত প্রচেষ্টাকে সামনে নিয়ে যাচ্ছে, যেখানে তারা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে টেকসই ও স্থিতিশীল অবকাঠামো ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে সিটি ব্যাংকের মতো বাংলাদেশে শীর্ষস্থানীয় টেকসই ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে।