ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫১

ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আজ শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদনে হতাহতের সর্বশেষ এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুয়ালোইয়ের কারণে সৃষ্ট বন্যায় আনুমানিক ১৬ লাখ কোটি ডং (৬০ দশমিক ৩ কোটি ডলার) সমমূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আগের দিন তাদের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৩ দশমিক ৫৮ কোটি ডলার হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছিল।

সোমবার উত্তর-মধ্য ভিয়েতনামের উপকূল দিয়ে স্থলে উঠে আসা বুয়ালোইয়ের ফলে বিশাল বিশাল সব সামুদ্রিক ঢেউ, তীব্র বাতাস ও প্রবল বৃষ্টির সাক্ষী হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। আহত হয়েছে ১৬৪ জন, ১৪ জন এখনও নিখোঁজ।