নেপালের বন্যায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল, নিখোঁজ দেড় হাজার

ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে উঁচু স্থানে সরে যেতে দেখা গেছে। তবে সীমান্তের দুই পাশের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা এখন অনেকটাই কমে এসেছে।

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক ভয়াবহ বন্যায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮ জন। নিখোঁজ রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে কয়েক ডজন মার্কিন নাগরিকসহ বিভিন্ন দেশের বিদেশি নাগরিকও রয়েছেন। খবর সিএনএনের। 

বন্যায় বিধ্বস্ত নেপাল ও চীনের বিভিন্ন এলাকায় আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। একটি প্রাকৃতিক বাঁধের পেছনে তৈরি হ্রদ ভেঙে নতুন করে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে—এমন আশঙ্কায় সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ রাখার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় তা পুনরায় শুরু করা হয়েছে।   

বন্যায় বিপর্যস্ত নেপালের স্যাটেলাইট চিত্র

ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে উঁচু স্থানে সরে যেতে দেখা গেছে। তবে সীমান্তের দুই পাশের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা এখন অনেকটাই কমে এসেছে।

রাজধানী কাঠমান্ডুতে স্বজন হারানো পরিবারগুলোর হৃদয়বিদারক পরিস্থিতি প্রত্যক্ষ করেছে সিএনএনের একটি দল। মর্গের দেয়ালে টাঙানো নিহত ও নিখোঁজদের তালিকা এবং ছবি দেখে অনেক পরিবার তাদের প্রিয়জনের পরিণতি জানতে পারছেন। এদিকে, দুর্যোগকবলিত এলাকার কাছাকাছি থাকা সিএনএনের আরেকটি দল বন্যায় বিধ্বস্ত বিভিন্ন জনপদের ভয়াবহ চিত্র তুলে ধরছে। অনেক এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

ভয়াবহ এই দুর্যোগের সঠিক কারণ এখনো নির্ধারণের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। নতুন প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হিমবাহের একটি বিশাল অংশ ভেঙে নিচের নদীতে আছড়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, বরফ ও পাথরের ওই বিশাল ধস থেকেই প্রবল পানির স্রোত তৈরি হয়ে পরবর্তী সময়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত