শোয়েব মালিকের তৃতীয় বিয়েও ভেঙে যাচ্ছে?

ভারতের টেনিস তারকা সানিয়া মীর্জার সঙ্গে দীর্ঘ সংসারের ইতি টেনে , অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এবার সেই সংসারেও ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা গেছে, সানা জাভেদ এবং শোয়েব মালিক নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে এই গুঞ্জনের সূত্রপাত। সেই ভিডিওতে দেখা যায়, শোয়েব মালিক ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন, আর তার স্ত্রী সানা মুখ ফিরিয়ে নীরবে দাঁড়িয়ে আছেন। স্বামী-স্ত্রীর একে অন্যকে এড়িয়ে চলার দৃশ্য দ্রুতই ভক্তদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। যদিও এ বিষয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি।

২০২৪ সালের জানুয়ারিতে হঠাৎ করেই মালিক-সানা জাভেদের বিয়ের ঘোষণা আসে, যা পাকিস্তান ও ভারতে সাড়া ফেলেছিল। এর কিছুদিন আগেই শোয়েব-সানিয়ার ১৪ বছরের সংসার ভাঙনের খবর নিশ্চিত করেছিল সানিয়ার পরিবার। তখন জানা যায়, কয়েক মাস আগেই তাদের ডিভোর্স হয়েছিল। ধারণা করা হয়, সানিয়ার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় সানা জাভেদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান শোয়েব।

উল্লেখ্য, শোয়েব মালিকের এটি তৃতীয় বিয়ে। সানিয়া মির্জার আগে তিনি ভারতের হায়দরাবাদের আয়েশা সিদ্দিকীর সঙ্গে আট বছর সংসার করেছিলেন। সানিয়ার সংসারে তাদের এক ছেলে রয়েছে, নাম ইজহান, যিনি বর্তমানে মায়ের সঙ্গে দুবাইয়ে থাকেন। সানিয়া সবসময় সাবেক শোয়েবের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।