আফগানিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে দুটি জয়ই এসেছে ধীরগতির ও স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচগুলো বারবার হুমকির মুখে পড়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই শেষ পর্যন্ত দলকে জিতিয়েছে নুরুল হাসান সোহান।
শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও মজা করতে ছাড়েননি বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এমন ঘনঘন উত্তেজনাপূর্ণ জয় আমাদের হার্টের জন্য ভালো নয়। প্রতিটি ম্যাচ যেন রীতিমতো হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ক্রিকেট এমনই। টানটান উত্তেজনার ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু খেলোয়াড় থেকে সমর্থক—কারও জন্যই এটি সহজ নয়।’
প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়ায় ১০৯ রানের ওপেনিং জুটি পেলেও হুট করেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। ৯ রানের মধ্যে পতন হয় ৫ উইকেটর। এরপর নুরুল হাসান সোহান আর রিশাদ হোসেন দলকে জেতান। গতকাল দ্বিতীয় ম্যাচেও ১৪৮ রানের লক্ষ্যে মাত্র ২৪ রানে আউট হন শীর্ষ তিন ব্যাটার। পরে জাকের-শামীমের ৫৬ রানের জুটিতে স্বস্তি ফেরে। এই দুজন আউট হলে আবারও দেখা দেয় শঙ্কা। শেষ পর্যন্ত সেই নুরুল হাসান সোহান আর শরীফুল ইসলাম ২ উইকেটের জয় এনে দেন।
দুটি ম্যাচেই বাংলাদেশকে ব্যাটসম্যানরা ভোগালেও ম্যাচ শেষে কোচ সিমন্স ব্যাটারদের দায়িত্বশীলতার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমরা তাদের স্পিনারদের ভালোভাবে সামলেছি। এটা আমাদের বড় সাফল্য। জাকের ও শামীম শুরুটা গড়ে দিয়েছে, আর সোহান শেষটা করেছে। ব্যাটসম্যানদের এমন দায়িত্বশীল খেলাই আমাদের প্রয়োজন।’
সিরিজ পরাজয়েও ইতিবাচক দিক খুঁজে পেলেন রশিদ খান
বিশ্বকাপ ড্রয়ের আগে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে ইরান
আর্জেন্টিনা দল ঘোষণা; উভয় সংকটে মেসি-ডি পল