আড়াইহাজারে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মো. ওয়াসিম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
মৃত মো. ওয়াসিম (১৩) ওই এলাকার দিলা মিয়ার ছেলে ও স্থানীয় একটি  সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। 

নিহতের চাচা জহিরুল ইসলাম জানান, বিকেলে আগামী ঈদের জন্য পালিত গরুকে ঘাস দিয়ে গোয়ালঘর থেকে বের হলে ওয়াসিম বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। 

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।