মাগুরায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু

মাগুরার শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে মাহিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আমলসার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মাহিয়া (২) ওই গ্রামের শুকুর আলীর মেয়ে।

শিশুটির বাবা শুকুর আলী জানান, শিশু মাহিয়াকে কাঁধে করে বড় ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে পাটকাঠির কাজে ব্যস্ত ছিলাম। এ সময় শিশু মাহিয়া বাড়ির ভেতর হাঁটাহাঁটি করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।  এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসতে দেখে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।