গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর পলাতক

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর গ্রাম থেকে জান্নাতি খানম অন্তু (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (৬ অক্টোবর) সন্ধার দিকে ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জান্নাতি খানম অন্তু উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালগর গ্রামের সাজ্জাদ মোল্যার স্ত্রী এবং একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মিটুল মোল্যার মেয়ে।

নিহতের পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর গৃহবধূর স্বামী সাজ্জাদ মোল্যা (৩২) ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

জানা গেছে, প্রায় চার মাস আগে চর-শালনগর গ্রামের সাজ্জাদ মোল্যার সাথে রঘুনাথপুর গ্রামের জান্নাতি খানম অন্তুর বিবাহ হয়। তবে এর আগে সাজ্জাদের প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয় যা গোপন করে সাজ্জাদ ও তার পরিবার। খবর পেয়ে চর-শালনগর গ্রাম থেকে ওই গৃহবধূর থেকে মরদেহ উদ্ধার পুলিশ। নিহত অন্তুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,  ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’