নড়াইলে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ২৫ মে ২০২৬, ১২:৩৬ পিএম

বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয়  মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গত রবিবার (২৪ মে) রাতে অনুমোদন দেয়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম পিকুল, লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম. ইরফানুল বারী উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান ও মোঃ শফিকুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাহজাহান খান সাজু জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সু সংঘটিত ও এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করবে তারা। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নড়াইল জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির পাশাপাশি কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে সক্রিয়, মেধাবী, নেশামুক্ত ও সৎ ব্যক্তিদের মুল্যায়ণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত