জগন্নাথদিঘির পানি আটকে রাখার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামে মাছ শিকার প্রতিযোগিতার নামে অবৈধভাবে ঐতিহ্যবাহী জগন্নাথদিঘির পানি আটকে রাখার প্রতিবাদে ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল এবং ঐতিহ্যবাহী স্থানীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

পরে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বিভিন্ন দাবি পেশ করে বক্তব্য রাখেন, জগন্নাথদিঘি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন, মো. শাহজাহান, মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন প্রমুখ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন বলেন, ‘স্থানীয়রা লিখিত অভিযোগ দিলে মুক্তিযোদ্ধা সমাধি ও কবরস্থান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’