আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ ব্যাংকের নাম বা লোগো ব্যবহার করে একাধিক ভুয়া ওয়েবসাইট ও অ্যাপের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ওয়েবসাইট ও অ্যাপ থেকে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। যার সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সম্পর্ক নেই। ফলে গ্রাহকদের প্রতারণার ফাঁদে না পড়ার জন্য সতর্কতা জারি করেছে বাংলদেশ ব্যাংক। গতকাল বুধবার এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু ওয়েবসাইট ও অ্যাপে নিবন্ধনের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করা হচ্ছে। এতে আর্থিক প্রতারণা বা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফননষড়ধহ.পড়স, ননষষড়ধহ.পড়স এবং িি.িনফষড়ধহ৭১.পড়স নামের ওয়েবসাইটগুলো বাংলাদেশ ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। তাই এসব সাইট বা অ্যাপে কোনো ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন বা অফলাইন যেকোনো মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিনিয়োগ গ্রহণ বা ঋণ প্রদান অপরাধ হিসেবে গণ্য হবে।