কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ আটক ১

খুলনার কয়রা থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক সেলিম হাওলাদার ৬নং কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাড়ির ফ্রিজ থেকে হরিণের এই মাংস উদ্ধার ও তাকে আটক করা হয়।

কয়রা থানার এস আই তারিক মাহমুদ বলেন, নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে ৬নং কয়রা গ্রামে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার কয়রা থানায় মামলা হয়েছে।