আজ শনিবার (১১ অক্টোবর) ভারতের গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এ বছর আবারও উপস্থাপকের ভূমিকায় শাহরুখ খানকে দেখা যাবে। বেশ কয়েক বছর পর আবারও তিনি ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন।
অভিনয় হোক কিংবা উপস্থাপনা সব ক্ষেত্রেই নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করতে তার জুড়ি মেলা ভার। তিনি মঞ্চে আসা মানেই হাসি-মজা থেকে আবেগে সব অনুভূতিতে দর্শক-অনুরাগীদের ভাসাতে শাহরুখের জুরি মেলা ভার। কয়েক বছরের বিরতি শেষে তার এই প্রত্যাবর্তনে বেজায় খুশি তার অনুরাগীরা।