২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪১৩, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় কারও মৃত্যু হয়নি। শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন রয়েছেন।          

২৪ ঘণ্টায় ৪১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৫০ হাজার ৯২৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলেও এতে উল্লেখ করা হয়।