পাঁচ দাবিতে ঝিনাইদহে জামায়াতের র‌্যালি-সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে ঝিনাইদহে র‌্যালি, সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে জেলা জামায়াত ইসলাম।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‍্যালি বের হয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো হচ্ছে। সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের জানান তারা।

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা। পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকে দেন দলের নেতাকর্মীরা।