৩০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই বেজে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দামামা। আগামী ১৮ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে তিন মযআচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ উপলক্ষে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবচেয়ে কম ৩০০ টাকার টিকিটে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করে। ক্লাব হাউজের টিকিট মিলবে ৮০০ টাকায়। সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা।

এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম ২,৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির নর্থ মিডিয়া ব্লকের টিকিট মিলবে ১,৫০০ টাকায়। সিরিজের সব টিকিট পাওয়া যাবে অনলাইনে gobcbticket.com.bd ওয়েবসাইটে। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও টিকিট কাটা যাবে। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২১ এবং ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে ২৭, ২৯ এবং ৩১ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।