শীতের দিন ঘনিয়ে আসছে। শীতের পোশাক ঘন ঘন ধোয়া সহজ নয়। বিশেষ করে জ্যাকেট, সোয়েটার বা শালের মতো ভারী পোশাকগুলো। তবে নিয়মিত না ধুয়েও এগুলোর দুর্গন্ধ দূর করা সম্ভব কয়েকটি সহজ ঘরোয়া উপায় রয়েছে। চলুন, জেনে নিই।
বেকিং সোডা ব্যবহার করুন
বেকিং সোডা প্রাকৃতিক দুর্গন্ধনাশক হিসেবে ভালো কাজ করে। যেসব জায়গায় ঘাম জমে (যেমন বাহুর নিচে বা কব্জির পাশে), সেখানে অল্প বেকিং সোডা ছিটিয়ে দিন। একদিন পর পোশাকটি ভালো করে ঝেড়ে নিন। এতে দুর্গন্ধ চলে যাবে।
সাদা ভিনেগার স্প্রে করুন
সমান পরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে পোশাকে হালকা করে স্প্রে করুন। তবে খেয়াল রাখুন যাতে পোশাক ভিজে না যায়। এরপর খোলা বাতাসে শুকিয়ে নিন। এতে দুর্গন্ধ ও জীবাণু উভয়ই দূর হবে।
রোদ ও বাতাসে রাখুন
সূর্যের আলো এবং বাতাস স্বাভাবিকভাবে পোশাকের দুর্গন্ধ দূর করে। ব্যবহারের পর শীতের পোশাক কিছু সময়ের জন্য রোদে ও খোলা হাওয়ায় রেখে দিন। সূর্যালোকের অতিবেগুনি রশ্মি ব্যাকটেরিয়া ও ছত্রাক নষ্ট করে। তবে মনে রাখবেন, বেশি সময় রোদে রাখলে পোশাকের রং নষ্ট হয়ে যেতে পারে।
সূত্র : আনন্দবাজার