বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) ‘অ্যাডভাঞ্চ ইন নিউক্লিয়ার ইন বাংলাদেশ’নামে শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে এই বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিসনের সভাপতি ড. মো. মজিবুর রহমান, চেয়ারম্যান বাপশক সফলভাবে সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান। তিনি সচিব মহোদয়ের বিজ্ঞানমনস্কতার প্রশংসা করে বিজ্ঞানীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আশু সমাধানের জন্য অনুরোধ জানান।
এ সময় তিনি কমিশনে বিভিন্ন প্রতিষ্ঠানের আরও অগ্রগতির জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প, জনবল বৃদ্ধি, একটি হাই পাওয়ার রিসার্চ রিএক্টর স্থাপন ও তেজস্ক্রিয় কাঁচামাল আমদানির বিভিন্ন জটিলতা নিরসণে মন্ত্রণালয়ের সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করেন।
এছাড়া সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন তার বক্তব্যে ক্রমবর্ধমান ক্যান্সার রোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কমিশনের গবেষণা ও সেবামূলক কাজের পরিধি বৃদ্ধির আহ্বান জানান। এ বিষয়ে মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাব তুলে ধরে তিনি সীমাবদ্ধতা দূরীকরণে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করার প্রতি গুরুত্বারোপ করেন।
সেমিনারে বাংলাদেশে পরমাণু চিকিৎসার ইতিহাস, বর্তমানে প্রচলিত রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি, এতে রেডিও আইসোটোপের ভূমিকা এবং এ বিষয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোট চার বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমানে সভাপতিত্বের সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সদস্য, ভৌত বিজ্ঞান ড. দেবাশীষ পাল। এছাড়াও এতে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা।