নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ শিকার করার অপরাধে আরও ২২ জনকে কারাদ- প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীতে ৮টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি মোবাইল কোর্টও পরিচালনা করা হয়। অভিযানে মোট ২২ জন এর মধ্যে পাঁচজনের ১০ দিন করে এবং ১৭ জনের তিনদিন করে কারাদ- প্রদান করা হয়েছে। এ সময় ৮৭ কেজি ইলিশ, প্রায় ২ লাখ ৫৮ হাজার মিটার জাল জব্দ করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ৪ অক্টোবর থেকে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে। নদীতে মাছ শিকার বন্ধে মৎস্য অফিস, জেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের পাশাপাশি সচেতনতাও বৃদ্ধি করতে হবে।
উল্লেখ্য ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত ১১৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। ৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১২২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। প্রায় ১৩ লাখ ৬০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মোট ইলিশ জব্দ করা হয়েছে ৪৮৪ কেজি।