রাজধানীতে আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার 

রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।   

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিভাগ সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে উত্তরায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া উত্তরা পূর্ব থানা, ধানমন্ডি, নিউমার্কেট ও পল্টন এলাকা থেকে ছয়জন করে, উত্তরা পশ্চিম থানা থেকে দুই, গুলশান এলাকা থেকে ২৪, খিলক্ষেত থেকে চার, ক্যান্টনমেন্ট ও শাহবাগ এলাকা থেকে তিনজন করে, মোহাম্মদপুর এলাকা থেকে আট,হাতিরঝিল থানা পুলিশ এক, মতিঝিল থেকে ৪০ ও ওয়ারী থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।