ইংলিশ চ্যানেল

অভিবাসী নৌকা ঠেকাতে প্রতিশ্রুতি ভাঙছে ফ্রান্স

ইংলিশ চ্যানেল হয়ে বিপজ্জনকভাবে অভিবাসীদের পারাপার ঠেকাতে সমুদ্রপথে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি থেকে সরে আসছে ফ্রান্স। ফ্রান্সের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নেতৃত্বের পরিবর্তনকে এ অবস্থার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। এতে যুক্তরাজ্যের সরকারের অবৈধ অভিবাসন মোকাবিলার প্রচেষ্টা বড় ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। একাধিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসিকে।

গত জুলাইয়ে প্রেসিডেন্ট ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল মাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকে ফ্রান্স প্রতিশ্রুতি দিয়েছিল নতুন সামুদ্রিক নীতির অধীনে টহল নৌকাগুলো চ্যানেলে প্রবেশ করা অবৈধ নৌকাগুলো আটকাবে। কিন্তু ফরাসি সামুদ্রিক কর্র্তৃপক্ষ জানায়, বিষয়টি এখনো পর্যালোচনায় আছে। এরই মধ্যে ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতায়ো পদ হারানোর ফলে পরিকল্পনাটি কার্যকর হওয়ার সম্ভাবনা আরও কমে গেছে।