প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চাকে কেন্দ্র করে শেষ হলো বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান ‘ক্যামব্রিয়ান ক্ষুদে বিজ্ঞানমেলা প্রজেক্ট-২০২৫’। ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তাভাবনা, দক্ষতা, বৈজ্ঞানিক জ্ঞান ও তত্ত্ব সঠিকভাবে ছড়িতে দিতেই এ আয়োজন। এই বিজ্ঞান মেলা আয়োজন করেছিল ‘ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’, ভবন-২, বারিধারা, ঢাকা। ১১ অক্টোবর, শনিবার স্কুল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত চলে এ মেলা। শুধু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই সায়েন্স ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’, ভবন-২-এর ভাইস প্রিন্সিপাল রুমানা খানমসহ অন্য শিক্ষকরা। বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আকর্ষণীয় প্রদর্শনী সৌরজগৎ, জলশক্তির ব্যবহার, পরিবেশ দূষণে করণীয়, ভিলেজ লাইফ-সিটি লাইফ, ডে-নাইট, হিউম্যান সেন্স অর্গান, স্মার্ট সিটি, ফাস্ট এইড অ্যান্ড সেফটি রোলস, কাউ ফার্ম, ফিল্টার প্ল্যান্ট প্রভৃতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তিনটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ক-গ্রুপে প্রথম ও দ্বিতীয় শ্রেণি, খ-গ্রুপে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং গ-গ্রুপে পঞ্চম শ্রেণি। আট সদস্যবিশিষ্ট বিচারক দল শিক্ষার্থীদের মূল্যায়ন করে। তাদের মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিনজনকে পরবর্তী সময়ে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।
শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন বিজ্ঞান শিক্ষায় নতুন নতুন চিন্তা, ভাবনা, বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক সৃষ্টির লক্ষ্যে জ্ঞান বিস্তারে প্রসার লাভ করবে, আরও মেধার বিকাশ ঘটবে শিক্ষার্থীদের মাঝে, সেটাই আশা করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। তাদের এ মেধা বিকাশে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনে ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। এমন মজার প্রদর্শনী বিজ্ঞানের প্রতি তাদের কৌতূহল, তাদের আগ্রহ বাড়াতে সাহায্য করবে। এটাই বিজ্ঞানমেলা আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা।
ক্লাসরুমের বাইরে ডেস্ক