পুঁইছড়ি‌তে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়িতে কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. ফাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের পুত্র।

শুক্রবার (২৪ অ‌ক্টোবর) সকালে বাঁশখালী কক্সবাজারের পেকুয়াগামী প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালী থানার এসআই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূ‌ত্রে জানা যায়, ফাহিম সড়ক পার হওয়ার সময় পেকুয়া অভিমুখী কার্ভাড ভ্যানের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফা‌হিম  প‌রিবা‌রের ১০‌ বো‌নের একমাত্র ভাই ছিল। দুর্ঘটনার পর ভ্যানটি জব্দ করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে।‌ নিহ‌তের প‌রিবা‌রের আবেদনের প্রেক্ষি‌তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ব‌লে তি‌নি জানান।