পেমেন্ট বিকাশ করে বিদেশ যাওয়ার সুযোগ

ভ্রমণপ্রেমীদের বেড়ানো আরও আনন্দময় ও সাশ্রয়ী করতে এবার বিমান, বাস টিকিট এবং হোটেল বুকিংয়ে প্রতি মাসে বিকাশে সর্বোচ্চ পেমেন্টকারী পাচ্ছেন নেপাল বা মালদ্বীপ ভ্রমণের সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পেমেন্টকারী যথাক্রমে জিতে নিচ্ছেন কক্সবাজার ট্যুর এবং লাক্সারি হোটেলে অবস্থানের সুযোগ। এ ছাড়া ভ্রমণকারীরা বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও কুপন অফার।

ভ্রমণসেবায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশের সঙ্গে শেয়ারট্রিপ, এমি ট্রাভেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথভাবে এ পুরস্কারগুলো নিয়ে এসেছে। সর্বোচ্চ বিকাশ পেমেন্টের ভিত্তিতে অফার চলাকালে প্রতি মাসে তিনজন করে চার মাসে ১২ জন এ পুরস্কারগুলো জিতে নেবেন। গত ১ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।

বেড়াতে বের হওয়ার আগেই হোটেল বা যাতায়াত টিকিট কনফার্ম করতে অনলাইন ট্রাভেল এজেন্সির ওপর ভরসা রাখেন অসংখ্য ভ্রমণপ্রেমী। শেয়ারট্রিপ, এমি ট্রাভেল, গো-যায়ান, ফার্স্টট্রিপসহ নির্দিষ্ট অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোয় বুকিংয়ের সময় ন্যূনতম ৩৫ হাজার টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলে ১ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহক। অফারটি দিনে একবার এবং অফার চলাকালে সর্বোচ্চ দুবার উপভোগ করা যাবে।