বিদ্যুৎ আমদানি সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদেশে অর্থ পরিশোধ করতে পারবে। এ জন্য আর প্রতিটি ক্ষেত্রে আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

গতকাল এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করা। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর কাছে বিদ্যুৎ আমদানির বিপরীতে অর্থ পাঠাতে পারবে।