খুলনায় দুই বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

খুলনায় দুটি বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে নগরীর দৌলতপুরের কার্তিককূলের খুঁটির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এরমধ্যে খুলনা প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে ৬ রাউন্ড এবং মাদক কারবারি কানা মেহেদির বাড়ি লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গুলিবর্ষণের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে নগরীর দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদককারবারী মেহেদির বাড়ি লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।