ভান্ডারিয়ায় আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরের ভান্ডারিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করছেন মুসল্লিরা।

উপজেলার নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গাজি বাড়ি জামে মসজিদ থেকে গতকাল শুক্রবার জুমার পর স্থানীয় মুসল্লিরা আসামি রফিকুল জোমাদ্দার, নজরুল জোমাদ্দার, শহিদুল জোমাদ্দার, সাইদুল জোমাদ্দারসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। গত মঙ্গলবার সকালে সুপারি পাড়ার অপরাধে মো. সাকিরুল ইসলাম (১৮), মাহবুবুর রহমান (২০), সিফাতউল্লাহকে (১৭) ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে রাস্তার ওপর ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।