মুন্সীগঞ্জে অটোরিকশা চাপায় স্কুল ছাত্রী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে আলু বোঝাই অটোরিকশার চাপায় মেহজাবীন (৯) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে জেলার শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামের মাওয়া-বালাশুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেহজাবীন কবুতরখোলা গ্রামের দলিল লেখক আমিনুল ইসলামের মেয়ে ও কবুতরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

প্রতিবেশী রাজু আহমেদ জানান, সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ির কাছে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল মেহজাবীন। এসময় দ্রুত গতির আলুবোঝাই একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।